জুতা পায়ে শহীদ মিনারে গণতন্ত্র মঞ্চের নেতারা
নারায়ণগঞ্জ জেলায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সমাবেশ উপলক্ষে শহীদ মিনারে স্থাপন করা হয় অস্থায়ী মঞ্চ। এই মিনারে জুতা পায়ে উঠে বক্তব্য দেখা যায় মঞ্চের নেতাদের। এতে উপস্থিত লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ‘সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনে ঐক্যবদ্ধ হোন: রাজনৈতিক সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন ও গুলি-হত্যা বন্ধ কর’ শিরোনামে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে জেএসডির সাংগঠনিক সম্পাদক মিজানুর রশীদ চৌধুরী, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমানকে জুতা পায়ে শহীদ বেদীতে উঠে বক্তব্য রাখতে দেখা যায়। এ ছাড়া আরও কয়েকজন সিনিয়র নেতাও জুতা পায়ে বক্তব্য রাখেন। এফএনএস
উপস্থিতদের মধ্যে ক্ষোভ দেখা দিলে বিষয়টি আয়োজকদের নজরে আসে। পরে নেতাদের বিষয়টি জানালে তারা জুতা খুলে রাখেন। সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি (জেএসডি) আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম প্রমুখ।
