২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

রাজশাহীতে কারিগরি মাদ্রাসার উদ্বোধন

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ৭:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
রাজশাহীতে কারিগরি মাদ্রাসার উদ্বোধন
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরীতে মুহম্মদপুর (টিকাপাড়া) কারিগরি মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর)দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে মাদ্রাসাটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, বর্তমান সরকার কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। রাজশাহীতে বিসিক শিল্পনগরী-২ এর কাজ শেষ হয়েছে। এখন প্লট বরাদ্দের অপেক্ষায় রয়েছে। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক নির্মাণ কাজও শেষ পর্যায়ে।

মুহম্মদপুর (টিকাপাড়া) মাদ্রাসার সভাপতি ইমতিয়াজ আহমেদ কিসলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শাহাদৎ হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আযিম আজব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন মুহম্মদপুর (টিকাপাড়া) মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সঞ্জু, সহ-সভাপতি আশরাফ জামান আবু, কোষাধ্যক্ষ গোলাম মোস্তাফা মামুন, সদস্য আহসান হাবিব, এখলাস আহম্মেদ রনি, সমাজসেবক আলাল পারভেজ লুলু। সঞ্চালনা করেন শহিদুল হক সোহেল। প্রেস বিজ্ঞপ্তি

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন