সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ডিজিটাল উদ্ভাবনে জেলায় চতুর্থ বারের মত চ্যাম্পিয়ন চারঘাটের “9 Robotics” 

Paris
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

চারঘাট প্রতিনিধিঃ
দুই দিনব্যাপী অনুষ্ঠিত রাজশাহী জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্ট আপ (উদ্ভাবক ও শিক্ষার্থী) ক্যাটাগরীতে প্রথম স্থান অধিকার করেছে সরদহ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। বিজয়ী বিদ্যালয়ের সকল শিক্ষার্থী “9 Robotics” টিমের সদস্য।রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলার শেষ দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও জেলা প্রশাসক আব্দুল জলিল।জানা যায়, “9 Robotics” চারঘাট উপজেলার একটি ডিজিটাল উদ্ভাবনী টিম। এই টিমের উচ্চ মাধ্যমিক গ্রুপের নেতৃত্বে রয়েছে জুলকারনাইন মনিটর ও মাধ্যমিক পর্যায়ের নেতৃত্বে রয়েছে তাঁর ছোট ভাই নাফিউল ইসলাম মেগাবাইট।”9 Robotics” টিম এবার চতুর্থ বারের মত জেলা পর্যায়ের ডিজিটাল উদ্ভাবনী ও তথ্য প্রযুক্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো। এছাড়াও “9 Robotics” টিম Humanoid Robot I Obstacle Avoiding Robot বানিয়ে উপজেলা পর্যায়ে ৬ বার প্রথম স্থান অধিকার করেছে।”9 Robotics” টিমের প্রতিষ্ঠাতা জুলকারনাইন মনিটর বলেন, আমি আমার দুই বন্ধুকে সাথে নিয়ে ২০১৪ সালে এই টিমটি গঠন করি। এখন ২৫ জন শিক্ষার্থী এই টিমের সদস্য। ২০১৪ সালে প্রথমবার জেলা পর্যায়ে আমরা প্রথম স্থান অধিকার করি। এবার চতুর্থবারের মত প্রথম হয়েছে আমাদের টিমের সদস্যরা। আমাদের লক্ষ্য ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দেশের কেন্দ্রীয় ডিজিটাল উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চারঘাট উপজেলা ও রাজশাহীর জেলাকে চ্যাম্পিয়ন করা। এদিকে চতুর্থবারের মত জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় “9 Robotics” টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব।

 

 


আরোও অন্যান্য খবর
Paris