২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নানা আয়োজনে ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ৭:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
নানা আয়োজনে ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত
বিজ্ঞাপন

এফএনএস : করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বর্ণাঢ্য আয়োজনে ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে ভারত। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় শুরু হয় নানা আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে যোগ দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ আরো অনেকে। প্রজাতন্ত্র দিবসে ভারতে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর সাড়ে ১০টার দিকে বাংলাদেশের ১২২ সেনার অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় কুচকাঁওয়াজ, এতে নেতৃত্ব দেন মোহাতসিম হায়দার চৌধুরী। এছাড়া চলবে তিনবাহিনীর সেনাদের ক্ষেপণাস্ত্র প্রদর্শনী।তবে করোনার কারণে সামাজিক দূরত্বে বজায় রাখার বিষয় মাথায় রেখে এবার তুলনামূলক কম সেনাসদস্য রাখা হয়েছে। ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান প্রণীত হয়। এরপর থেকে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে দেশটি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন