২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কাশিয়াডাঙ্গা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ৯:৫১ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
কাশিয়াডাঙ্গা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
কাশিয়াডাঙ্গা কলেজের ২০২২ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় কলেজের হল রুমে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পূর্বে রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল কে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকগণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। বিদায় অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আব্দুল করিম শাহ এঁর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডি সভাপতি ও রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মোঃ আবু সালেহ। সঞ্চালনা করেন অত্র কলেজের শারীরিক শিক্ষা শিক্ষক মোসাঃ দিলারা জাহান। মিলাদ ও দোয়া পরিচালনা করেন প্রভাষক মোঃ মজিবুর রহমান।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন