১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন ১৫ নভেম্বর থেকে অফিস ৯-৪টা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ৮:১০ অপরাহ্ণ | বিভাগ: lead
২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন ১৫ নভেম্বর থেকে অফিস ৯-৪টা
বিজ্ঞাপন

সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে আটদিন পড়েছে শুক্র ও শনিবার। গতকাল সোমবারর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। এদিকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুনকরে নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে বিমানবন্দর এলাকা পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন