দুর্গাপুরে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে চার প্রার্থী!
মোবারক হোসেন শিশির : আসন্ন দুর্গাপুর পৌরসভা উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে না আসলেও ব্যক্তি ইমেজের নির্বাচন করতে মনোনয়ন তুলেছেন চার প্রার্থী। তারা হলেন, ২০২১ সালে পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জার্জিস হোসেন সোহেল, দুর্গাপুর পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান, পৌরসভা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য দুর্গাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিয়াউল হক রতন ও পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন। দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে চার বিএনপি নেতা তুলেছেন নির্বাচনী মনোনয়ন তা ৩১ অক্টোবর সোমবার সকলেই মনোনয়ন জমা দিবেন বলে জানা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনের অংশগ্রহণ না করলেও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আসন্ন দূর্গাপুর পৌরসভার উপনির্বাচনে অংশগ্রহন করতে প্রস্তুতি গ্রহণ করায় বিএনপি নেতা কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ১৬ নভেম্বর আসন্ন দূর্গাপুর পৌরসভার উপনির্বাচনে অংশগ্রহন করতে প্রস্তুতি গ্রহণ করা বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, দল আমাকে ২০২১ সালে পৌরসভা নির্বাচনের জন্য ধানের শেষ প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন ওই নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করায় এলাকার দলীয় নেতাকর্মী ভোটারদের মাঝে আমার ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জিত হয়েছে, দলীয় নেতাকর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের অনুপ্রেরণায় আমি আসন্ন দুর্গাপুর পৌরসভার উপনির্বাচনে ব্যক্তি মেজে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, পৌরসভা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক বজলুর রহমান বলেন, আমি ব্যাক্তি ইমেজে নির্বাচনে অংশ করার জন্য মনোনয়ন উত্তোলন করেছি। দুর্গাপুর পৌরসভা জিয়া পরিষদের সাবেক সভাপতি ও পৌরসভা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য দুর্গাপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জিয়াউল হক রতন বলেন, পৌরসভা উপ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে মনোনয়ন তুলে মনোনয়ন দেয়ার জন্য সকল কাগজপত্র প্রস্তুত করছি। পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, পৌরসভা উপ নির্বাচনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে মনোনয়ন তুলে সকল প্রস্তুতি গ্রহন করেছি। দল নির্বাচনে না আসলেও দলীয় সিদ্ধান্ত কেউ উপেক্ষা করে নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহন করার বিষয়টি নিয়ে চরম অসন্তোষ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাচনের অংশগ্রহণ করছে না বলে জানিয়ে দিয়েছে, যদি দলীয় কোন নেতা কর্মী দলের সিদ্ধান্তকে উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
