সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় কমেছে

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় ও লাভ কমেছে। বিজ্ঞাপন কমায় পরপর দুই প্রান্তিকে মার্ক জাকারবার্গের কোম্পানির এমন পরিসংখ্যান সামনে এল। সম্প্রতি ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের সঙ্গে ফেসবুকের প্রতিযোগিতা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মেটার আয়ের বড় পতনে মেটাভার্সে বছরে ১০ বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কোম্পানিটির আয়ের প্রধান উৎসেই ঘাটতি দেখা দিয়েছে। তাছাড়া মেটার আয়ের পতনের খবরের পর লেনদেনের শুরুতেই কোম্পানির শেয়ার ১৯ শতাংশ কমেছে। যদি গতকাল বৃহস্পতিবারের নিয়মিত ট্রেডিংয়ে এই হারে শেয়ার বিক্রি হয়, তাহলে তা হবে ২০১৬ সালের পর সর্বনিম্ন। চলতি সপ্তাহে গুগল ও মাইক্রোসফ্টও দুর্বল আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে ক্যালিফোর্নিয়ার কোম্পানি দ্য মেলন পার্ক চার দশমিক চার বিলিয়ন ডলার আয়ের কথা জানিয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫২ শতাংশ কম। কারণ সেময় কোম্পানিটি আয় করে ৯ দশমিক ১৯ বিলিয়ন ডলার। এদিকে বিপুল অঙ্কের অর্থ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান এখনো ধরে রেখেছেন স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মাত্র এক বছরেরও কম সময়ে তিনি হারিয়েছেন ১১০ বিলিয় ডলারের বেশি। টেসলার শেয়ারের দাম কমায় মূলত তাকে এই অর্থ হারাতে হয়েছে। গত বছরের নভেম্বরে ইলন মাস্কের সম্পদ বেড়ে দাঁড়ায় ৩২০ বিলিয়ন ডলারে। তবে চলতি সপ্তাহে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সম্পদ কমে দাঁড়িয়েছে ২০৯ বিলিয়ন ডলারে। টেসলার শেয়ারের উঠানামা করায় এ পরিসংখ্যান সামনে এসেছে।


আরোও অন্যান্য খবর
Paris