রাসিক মেয়র লিটনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন গলার উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় গতকাল মঙ্গলবার রাজশাহী মহানগরীর সকল মসজিদ ও মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর উদ্যোগে সকাল ১০টায় জামিআ দারুল উসওয়াহ মাদ্রাসায় মাদ্রাসা প্রাঙ্গণে উলামা কল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও রাসিক এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গণি। দোয়া মাহফিলে উলামা কল্যাণ পরিষদ, রাজশাহীর সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক, সাবেক সভাপতি মাওলানা আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহাদৎ হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি আব্দুস সবুর, অর্থ সম্পাদক মুফতি হুসাইন আহমেদ, প্রচার সম্পাদক মাওলানা গোলাম নুহু, দপ্তর সম্পাদক মাওলানা কামাল হোসেন, নির্বাহী সদস্য রওফুল ইসলাম রনি, ৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা রাফিউর রহমান, ১৩নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইকবাল হোসেন, ১৮নং ওয়ার্ড সভাপতি বেলাল হুসাইন, ৩০নং ওয়ার্ড সভাপতি কামাল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সদস্য ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় বাদ যোহর মহানগরীর সাহেব বাজার বড় মসজিদ, শাহমখদুম দরগা মসজিদ, হেতমখাঁ বড় মসজিদ, নগর ভবন মসজিদ, রানী বাজার কেন্দ্রীয় মসজিদ, সোনাদিঘী মসজিদ, ভাটাপাড়া কেন্দ্রীয় মসজিদ, বিশ^বিদ্যালয় কেন্দ্রীয়, বোসপাড়া এসি মসজিদসহ নগরীর সকল মসজিদে এবং জামিয়া শাহমখদুম দরগা মাদ্রাসা, রওজাতুস সালেহীন হাতেমখাঁ গোরস্থান মসজিদ মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া হুসাইনাবাদ মাদ্রাসা, বাখরাবাজ কাটাখালি মাদ্রাসা, মদিনাতুল উলুম কালিম মাদ্রাসা, মারকাজ মসজিদ মাদ্রাসা, কাশফুল কুরআন মাদ্রাসা, দড়িখরবোনা হাফেজিয়া মাদ্রাসা, চন্ডিপুর কওমি মাদ্রাসা, আল্লামা মুহম্মদ মিয়া কাশেমী মাদ্রাসা, জামিয়া রহমানিয়া মাদ্রাসায় দোয়া ও মোনাজাত করা হয়।
অপরদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সুস্থতা কামনায় ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর ছোটবনগ্রামস্থ ১৯নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার পূর্বে পবিত্র কুরআন খতম ও দোয়া ইউনুস পাঠ করা হয়। এছাড়াও মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার প্রদান করা হয়। রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের আয়োজনে দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড (উত্তর) আওয়ামী লীগ সভাপতি মোঃ হাসেন মন্ডল, সহ সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান, মোঃ বেলাল হোসেন, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, মেরাজ উদ্দিন, সেতাব উদফিন, ছাত্রলীগ নেতা রিসাতুর রহমান, বিপ্লব হোসেন, ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল, সাংবাদিক এস এম শামসুজ্জোহা ইতি, সাব্বির, আব্দুল মাজিদ প্রমুখ।
