২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

করোনায় আরও ৫ জনের মৃত্যু শনাক্ত ৪৯১

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ৫:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
করোনায় আরও ৫ জনের মৃত্যু শনাক্ত ৪৯১
বিজ্ঞাপন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে। এসময়ে আরও ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ১৫ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৯১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। এদিকে দেশে একদিনে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন ৭০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৮ হাজার ৬৫৪ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
পাকিস্তানের রুপির মূল্য এখন বাংলাদেশের টাকার মানের অর্ধেক: জব্বার
এফএনএস: পাকিস্তান বর্তমানে দেউলিয়া হওয়ার পথে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এর ব্যাখ্যা হিসেবে তিনি উভয় দেশের মুদ্রার মানের বিষয়টি তুলে ধরেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা এবং সন্তান ও প্রজন্মের করণীয় শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মোস্তাফা জব্বার বলেন, একাত্তরে পাকিস্তানি রুপির মূল্য ভারতীয় রুপির মূল্যের চেয়ে কম ছিল। আর এখন পাকিস্তানের রুপির মূল্য বাংলাদেশের টাকার মানের অর্ধেক। পাকিস্তান এখন দেউলিয়া হওয়ার পথে। ভাষার ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও গণতন্ত্রের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করছি। দেশের নতুন প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমাদের দেশে নানা ধরনের মানুষ আছ। এরমধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তারপর হিন্দু ধর্মাবলম্বী। এছাড়াও রয়েছে বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ। বাঙালি প্রত্যেক ধর্মকে সম্মান করেও নিজেদের ধর্ম পালন করে; কিন্তু ধর্মকে দিয়ে মনুষ্যত্ব বিভাজন করে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে ক্ষমতাসীন দলের এই মন্ত্রী বলেন, একাত্তরে আমরা সবাই মিলে পাকিস্তানবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু এরা রয়েই গেছে। বঙ্গবন্ধু এই পাকিস্তানপন্থিদের সামাল দিতে পারলেও জিয়া এসে ঠিক তার উল্টোটা করলেন। কারণ, তার (জিয়া) উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্র বানানো, এদেশকে পাকিস্তানি ভাবধারার দিকে নিয়ে যাওয়া। দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলে, ডিজিটাইজেশনের ফলে গত কোরবানির ঈদে সাড়ে চার লাখ গরু অনলাইনের মাধ্যমে কেনাবেচা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংসদ সদস্য অধ্যাপক নাসির উদ্দিন, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন আহম্মেদ (সালু) প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন