১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পদ্মা সেতুতে ১৭ গাড়ির টোল দিলেন শেখ রেহানা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২২, ৫:৩৪ পূর্বাহ্ণ | বিভাগ: lead
পদ্মা সেতুতে ১৭ গাড়ির টোল দিলেন শেখ রেহানা
বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জ যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হন তার ছোট বোন শেখ রেহানা। গতকাল শুক্রবার সকালে পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যান তারা। সেতু পাড়ি দেওয়ার আগে বঙ্গবন্ধুতনয়া শেখ রেহানা টোল প্লাজায় সফরে থাকা বহরের ১৭টি গাড়ির টোল পরিশোধ করেন। এর আগে, পদ্মা বহুমুখী সেতু পার হয়ে সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের পর, তিনি স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন