১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি!

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২, ১০:৫০ অপরাহ্ণ | বিভাগ: lead
বাসের ভেতরে বিদ্যুতের খুঁটি!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ করার জন্য গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় বাসের ভিতরে খুঁটি ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহী নগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন নগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন। তিনি জানান, সড়কের পাশে বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপনের কাজ চলাকালে শ্রমিকরা গাড়িতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস রংপুর যাচ্ছিল। বাসটি নগরীর চৌদ্দপাই এলাকায় পৌঁছালে বিদ্যুতের খুঁটির কিছু অংশ জানালার কাঁচ ভেঙে বাসের ভেতরে ঢুকে যায়। বাসের গতি কম ছিলো বলে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। ওসি আরও বলেন, ‘এ ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসচালক ও শ্রমিকরা নিজেদের মধ্যে সমঝোতা করেছেন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন