২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

একদিন নিলেই পূজায় মিলবে ৫ দিনের ছুটি

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২, ১০:২৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
একদিন নিলেই পূজায় মিলবে ৫ দিনের ছুটি
বিজ্ঞাপন

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন সাধারণত সরকারি ছুটি থাকে। তবে এবার পূজার একদিনের ছুটির সঙ্গে আর একদিন নিলেই সরকারি চাকরিজীবীদের মিলবে লম্বা ছুটি উপভোগের সুযোগ। দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী মিলে এ ছুটি পাবেন তারা। অর্থাৎ বৃহস্পতিবার ছুটি নিলেই একটানা পাঁচদিনের ছুটি পাওয়া যাবে। বুধবার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটি। পরদিন বৃহস্পতিবার কোনো ছুটি নেই, অর্থাৎ অফিস খোলা। এরপর ৭ ও ৮ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ৯ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। ৫ থেকে ৯ অক্টোবরের মধ্যে কেবল ৬ অক্টোবর অফিস খোলা। এদিন কেউ ছুটি নিলেই পাঁচ দিনের ছুটি উপভোগের সুযোগ পাবেন। চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এরমধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন