২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল আদায় না করার নির্দেশ

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল আদায় না করার নির্দেশ
বিজ্ঞাপন

এফএনএস
নির্দিষ্ট টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল উত্তোলন না করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা প্রতিপালনে মেয়রদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি বিভাগের পৌর-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পৌরসভার মেয়রদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র, সব পৌরসভার অবগতির জন্য জানানো যাচ্ছে হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর গত ২১ এপ্রিলের আদেশের আলোকে টার্মিনাল ব্যতিরেকে কোন সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সব সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওই নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন