১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে ইয়াবা-হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আটক

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২, ১২:৩০ অপরাহ্ণ | বিভাগ: lead
চারঘাটে ইয়াবা-হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আটক
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন ও ২৯০ পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি মোক্তার হোসেন মুক্তা (৩৫) কে আটক করেছে জেলা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে চারঘাটের শলুয়া ইউনিয়নের চামটা এলাকা থেকে তাকে আটক করা হয়। মুক্তার হোসেন উপজেলার চামটা গ্রামের সাইদুর রহমানের ছেলে। তার নামে পূর্বেও দেশের বিভিন্ন থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইফতেখার আলম শুক্রবার সকালে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির ওসি আতিকুর রেজা সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চামটা গ্রামে মোক্তার হোসেন মুক্তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার বাড়ির সামনে মাদক বিক্রির সময় ৫০ গ্রাম হেরোইন ও ২৯০ পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে ডিবি পুলিশ। আটকের পরে ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫ টি মাদক মামলা রয়েছে এবং দীর্ঘদিন যাবত সে ওই অঞ্চলের মাদক সিন্ডিকেট পরিচালনা করছে। এ ঘটনায় চারঘাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, মুক্তা নামে এক মাদক কারবারিকে মাদকসহ আটক করে মামলা দায়ের করেছে ডিবি। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন