১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নওগাঁয় অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ৩ যুবক আটক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২, ৭:২১ অপরাহ্ণ | বিভাগ: lead
নওগাঁয় অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ৩ যুবক আটক
বিজ্ঞাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া তিন সাইবার অপরাধীকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য জানায় র‌্যাব-৫। এর আগে বৃহষ্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন, উপজেলার বাবনাবাজ গ্রামের সাইদুল ইসলামের ছেলে আতা রাব্বী (২৯), গসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন (২১) ও পাবনা জেলার আমিনপুর থানার খানপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার (৩০)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা ডিজিটাল মাধ্যমে টিন্ডারসহ বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল।

 

তারা অবৈধভাবে বিদেশিদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাত। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারের সঙ্গে অবৈধভাবে ডলার কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিলো। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে পত্নীতলা থানার নজিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে স্মার্টফোন ১৪টি, সীম ৫টি, ল্যাপটপ ২টি, মাউস ৫টি, কী-বোর্ড ৫টি, ক্যাবল ১৫টি, ব্যাংক চেক ১টি, ষ্ট্যাম্প ১টি, নগদ ৫৮০ টাকা, পাওয়ার ব্যাংক ১টি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায়” মামলা দায়ের করা হয়েছে করা হয়েছে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ জানান, র‌্যাবের অভিযানে অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ঘটনায় তিন সাইবার অপরাধীকে আটক করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে র‌্যাবের পক্ষ থেকে। আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন