১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর বিএমডিএ-তে সাংবাদিকের উপর হামলায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর বিএমডিএ-তে সাংবাদিকের উপর হামলায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টর : রাজশাহীতে পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার দায়েরকৃত মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মামলার আসামী রাজশাহী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে পুলিশেরটিম রাজশাহীতে রওনা দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ওসি। উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাত জনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন