রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

পরীক্ষা ছাড়াই এইচএসসি ফল প্রকাশে ৩ আইন পাস দু’দিনের মধ্যে গেজেট করে ফলাফল : শিক্ষামন্ত্রী

Paris
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

এফএনএস : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল সংক্রান্ত বিল তিনটি সংসদে পাস হওয়ার পর দুইদিনের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। তার পরপরই এসব পরীক্ষার ফল প্রকাশ করা হবে। গতকাল রোববার সংসদে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১ পাসের সময় এ তথ্য জানান মন্ত্রী। এদিন পাস হওয়া অন্য দুটি বিল হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১ বিল।

বিলের সংশোধনীতে ‘অবিলম্বে কার্যকর’ হওয়া শব্দটি যুক্ত করার প্রস্তাবের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রস্তুতি নেয়া আছে। আমরা ডিসেম্বরের মধ্যে ফলাফল তৈরি করে বিল তিনটি অর্ডিনেন্স আকারে পাস করে সাথে সাথে ফল প্রকাশের প্রস্তুতি ছিল। কিন্তু যেহেতু ১৮ জানুয়ারি সংসদ বসছে, সে কারণে অর্ডিনেন্স আকারে পাস না করে বিল আকারে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। বিলটি পাস হয়ে গেলে গেজেট প্রকাশের জন্য দুইদিনের মতো সময় লাগবে। তারপরেই আমরা ফলাফল প্রকাশ করতে পারবো। কাজেই এটি নিয়ে বিলম্বের কোনো সুযোগ নেই।

এদিকে মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে উত্থাপিত তিনটি আইনই পাস করা হয়েছে। এখন জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলে ভিত্তিতে এইচএসসি ফল প্রস্তুত ও প্রকাশে আর কোনো আইনি বাধা নেই। গতকাল রোববার সংসদে প্রথমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১’ পাসের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এরপর ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) বিল-২০২১’ বিল দুটি পাস হয়।

বিল তিনটি পাসের সময় শিক্ষামন্ত্রী বলেন, বিলটি পাসের পর প্রজ্ঞাপন করতে দুইদিন সময় লাগবে। এরপরই আমরা দ্রুত ফল প্রকাশ করব। আগের আইন অনুযায়ী পরীক্ষা নেয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেয়ার বিধান রয়েছে। কিন্তু সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের বিধান রাখা হয়েছে। এর আগে ১৯ জানুয়ারি বিল তিনটি সংসদে উত্থাপনের পর পরীক্ষা করে প্রতিবেদন দেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিল তিনটির উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ডা. দীপু মনি বলেন, প্রস্তাবিত আইনে বিশেষ পরিস্থিতিতে অতিমারি, মহামারির কারণে বা সরকার কর্তৃক নির্ধারিত সময়ে কোনো অনিবার্য পরিস্থিতিতে কোনো পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং সনদ প্রদান করা সম্ভব না হলে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করে ওই প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশনা জারির বিষয় উল্লেখ রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris