শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখাচ্ছেন না, স্বপ্নগুলো বাস্তবায়ন করেও দেখাচ্ছেন : রাসিক প্রশাসক বন্ধ চিনিকলগুলোতে আশার আলো মোস্তফার ভরসা বুকে বাঁধা বেয়ারিং গাড়ি রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী রাজশাহীর লিচুতে ৬০ কোটি টাকা বাণিজ্য হওয়ার সম্ভাবনা অবশেষে জেল ফটকে অপেক্ষারত তিন শিশু ফিরে পেল মায়ের কোল

স্বপ্ন পূরন হলো না মোহনপুরের শাফিউলের বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করল দুর্বৃতরা?

Paris
Update : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক রাজশাহীর মোহনপুর উপজেলার কামারপাড়া টাঙন গ্রামের সাইদুল ইসলামের ছেলে শাফিউল ইসলাম (২৫)। শাফিউল রাজশাহী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

মোহনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, গতকাল রোববার সকালে বাড়ি থেকে ১৫০ গজ দূরে আমবাগানে শাফিউলের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি জানান, রাত ৮টার দিকে শাফিউলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন আবদুল বারী (৩৫) নামে এলাকার এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক।

এদিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, নিহত শাফিউলের মরদেহের মাথা, কপাল ও চোখের নিচে জখম পাওয়া গেছে। পলিথিন দিয়ে তার মাথা এবং রশি দিয়ে গলা পেঁচানো ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

শাফিউল ইসলাম রাজশাহী কলেজে হিসাব বিজ্ঞান বিভাগ হতে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়ন করছিলেন মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া টাংগন গ্রামের চুন ব্যবসায়ী সাইদুর রহমানের ছেলে। অনেক স্বপ্ন ছিলো পড়াশোনা শেষ করে ভাল চাকরি করে পিতার পাশে দাঁড়াবেন। কিন্তু সে স্বপ্ন নিমিশে শেষ করে দিলো দুস্কৃতকারীরা।


আরোও অন্যান্য খবর
Paris