১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মন্ত্রিপরিষদ সচিবের সাথে রাসিক মেয়রের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ৯:৩০ অপরাহ্ণ | বিভাগ: lead
মন্ত্রিপরিষদ সচিবের সাথে রাসিক মেয়রের শুভেচ্ছা বিনিময়
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজশাহী সার্কিট হাউসে মন্ত্রিপরিষদ সচিবের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন মেয়র। এরপর রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন তিনি। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিবের সাথে

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন