১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে বিনা টিকিটে ট্রেন চড়ে জরিমানা ১৯০ যাত্রীর

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২, ৬:৫৬ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে বিনা টিকিটে ট্রেন চড়ে জরিমানা ১৯০ যাত্রীর
বিজ্ঞাপন

আরা ডেস্ক :

ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৯০ জনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ট্রেনটিতে অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমার তালুকদার।ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণের দায়ে ১৯০ জনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে ট্রেনটিতে অভিযান পরিচালনা করেন পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমার তালুকদার।

 

এ বিষয়ে জিএম অসিম কুমার তালুকদার বলেন, ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ভোর ৬টার পর যাত্রীদের নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। দাপ্তরিক কাজ সেরে আমিও ওই ট্রেনেই রাজশাহীতে ফিরছিলাম। জয়দেবপুর স্টেশনে ট্রেনটি পৌঁছালে মানুষের ঢল দেখে বিনা টিকিটের যাত্রীদের সংখ্যা বেশি মনে হয়। তাই ট্রেন চেক করা হয়। ১৯০ জন বিনা টিকিটের যাত্রীকে ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন