১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সিইসি করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১৭ অপরাহ্ণ | বিভাগ: lead
সিইসি করোনায় আক্রান্ত
বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাত থেকে তিনি করোনায় আক্রান্ত। এজন্য গত বুধবার নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে কর্মপরিকল্পনা বা রোড ম্যাপ ঘোষণা করা হলেও সেখানে তিনি অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) তার একান্ত সচিব রিয়াজউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। একান্ত সচিব রিয়াজউদ্দিন বলেন, মঙ্গলবার রাত থেকে স্যারের জ¦র ছিল। এরপর পরীক্ষা করালে গতকাল বৃহস্পতিবার রিপোর্ট আসে তিনি কোভিড-১৯ পজিটিভ। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তার অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। গতকাল বৃহস্পতিবার উপসচিব (সংস্থাপন-২) মো. শাহ আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।-এফএনএস

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন