২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সৈয়দা সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ১১:১৪ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সৈয়দা সাজেদা চৌধুরীর আসন শূন্য ঘোষণা
বিজ্ঞাপন

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা- সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন) আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন