রাবি সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে বঙ্গবন্ধু কর্ণার ও অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল্লাহ স্মৃতি কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ল্যাব ও কর্ণারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো – ভিসি প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সম্মানার্থে ইসলামিক স্টাডিজ বিভাগে একটি সমৃদ্ধশালী ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপন করতে পেড়ে আমরা আনন্দিত ও গর্বিত। এ কর্ণারের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা ইসলামে বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর রাজনীতি, কর্ম, সমাজনীতি, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।