১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় এমপি এনামুলের সিএনজি উপহার

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ৭:৩৮ অপরাহ্ণ | বিভাগ: lead
বাগমারায় এমপি এনামুলের সিএনজি উপহার
বিজ্ঞাপন

মচমইল খেকে সংবাদদাতা : বাগমারায় উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগের মাঝে সিএনজি উপহার দিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

রোববার (১১ সেপ্টেম্ব) সকাল ১০ টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নৌকার বিজয় না হওয়া পর্যন্ত সবাইকে নির্বাচনের মাঠে কাজ করতে করে যেতে হবে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের গুরুত্ব অনেক। নারী ভোটার যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে জন্য মহিলা লীগের মতো যুব মহিলা লীগকে প্রাইভেট সিএনজি প্রদান করা হলো।

এখন থেকে সিএনজি ব্যবহার করে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ভোটাদের বাড়ি বাড়ি চলাচল করতে পারবে। সিএনজির কারণে উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগ আরো শক্তিশালী অবস্থানে নিজেদের দাঁড় করাতে পারবে। এখন থেকে যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে। উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান আলমগীর সরকার, রফিকুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। মতবিনিময় শেষে মহিলা লীগ ও যুব মহিলা লীগ নেতৃবৃন্দের হাতে সিএনজির চাবি তুলে দেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন