২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কাল

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২, ৮:৪৯ অপরাহ্ণ | বিভাগ: শিক্ষানগর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কাল
বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকে (সম্মান) ভর্তির দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামীকাল রোববার বিকাল ৪টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এই তথ্য জানিয়ে বলেন, ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পায়নি বা স্থান পেয়েও ভর্তি হয়নি অথবা ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, তাদের সর্বশেষ মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে আগে ভর্তি হওয়া কোনো শিক্ষার্থী এই রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগের ভর্তি বাতিল করতে হবে, বলেন এই কর্মকর্তা। তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তির বিস্তারিত তথ্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন