মচমইল থেকে সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার মুজিব শতবর্ষে “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা বাস্তবায়ন হলো সমগ্র দেশজুড়ে। সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারী বাসবভন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল একযোগে দেশব্যাপি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন করেন।
এরই অংশ হিসেবে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৭৫ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত। এ সময় উপজেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধী সমাজ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে যারা আগে অন্যের জমিতে ছাউনি করে কাটিয়েছেন। যাদের ছিলনা বাড়ি করার মতো জায়গা জমি।
মুজিববর্ষে পুনর্বাসিত হচ্ছে সেই সকল উপকারভোগী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে দুটি কক্ষ একটি রান্নার জায়গা ও একটি টয়লেট।