১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইউক্রেন যুদ্ধের ‘শোকে’ গর্বাচেভের মৃত্যু!

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২, ২:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: lead
ইউক্রেন যুদ্ধের ‘শোকে’ গর্বাচেভের মৃত্যু!
বিজ্ঞাপন

এফএনএস : সাবেক সোভিয়েত ইউনিয়নের সবশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের মৃত্যুর কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বলা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের ‘শোকে’ মারা গেছেন তিনি। গর্বাচেভের এক সহকারী এমনটাই জানিয়েছেন। তিনি বলেছেন, সোভিয়েত নেতা রাশিয়ার ইউক্রেন অভিযানের কারণে ‘মানসিকভাবে ভেঙে পড়েছিলেন’। গত মঙ্গলবার সন্ধ্যায় মস্কোর সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতালে মারা যান গর্বাচেভ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। মৃত্যুর কারণ হিসেবে ওই হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ‘গুরুতর ও দুরারোগ্য রোগে’ ভুগে তিরি মারা গেছেন। রাশিয়ার সংবাদমাধ্যমগুলোতেও এ কথাই বলা হয়েছে। তবে ভিন্ন তথ্য সামনে নিয়ে এসেছেন পাভেল পালাঝচেঙ্কা নামে গর্বাচেভের দীর্ঘ সময়ের এক সহকারী। গর্বাচেভের সঙ্গে একটানা ৩৭ বছর কাজ করেছেন পালাঝচেঙ্কো। এমনকি তৎকালীন যুক্তরাষ্ট্র-সোভিয়েভ ইউনিয়নের মধ্যকার বেশ কিছু শীর্ষ বৈঠকেও তার পাশেই ছিলেন তিনি। গর্বাচেভের মৃত্যুর পরই এক সাক্ষাৎকারে মৃত্যুর কারণ নিয়ে কথা বলেছেন পালাঝচেঙ্কো।

তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোতে কিয়েভ-মস্কোর মধ্যকার ক্রমশ খারাপ সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েন গর্বাচেভ। সবশেষ ইউক্রেন রাশিয়ার সামরিক অভিযানে তিনি ‘বিস্মিত ও মানসিকভাবে আহত’ হন।কয়েক বছর ধরে সম্পর্কের টানাপোড়েন ও উত্তেজনার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর প্রায় ছয় মাস ধরে সংঘাত অব্যাহত রয়েছে। পালাঝচেঙ্কো জানান, কয়েক সপ্তাহ আগে গর্বাচেভের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। এ সময় ইউক্রেনের ঘটনা নিয়ে গর্বাচেভের মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টা জানতে পারেন তিনি। পালাঝচেঙ্কোর ভাষায়, ‘শুধুমাত্র গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযানের কারণে নয়, গত কয়েক বছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ক্রমশ অবনমন ছিল তার জন্য বড় আঘাত। এটা তাকে ভেতর থেকে মানসিকভাবে ভেঙেচুরে ফেলেছিল।’ ইউক্রেনের ন্যাটোয় যোগদান ঠেকাতে গত ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়ে হাজার হাজার সেনা পাঠান পুতিন। ঘোষণায় পুতিন বলেন, ইউক্রেনের দোনবাস অঞ্চলকে নাৎসিবাদের কবল থেকে রক্ষা করতেই রুশ সেনারা এ হামলা চালাচ্ছে।তবে কিয়েভ এটাকে মস্কোর ‘সাম্রাজ্যবাদী আগ্রাসন’ হিসেবে অভিহিত করছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এ অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন