১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারার দ্বীপপুরে ফেয়ার প্রাইজ কার্ডে বিত্তশালীদের নাম, বাদ পড়ছেন গরীবরা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২, ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
বাগমারার দ্বীপপুরে ফেয়ার প্রাইজ কার্ডে বিত্তশালীদের নাম, বাদ পড়ছেন গরীবরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নে শতাধিক ব্যক্তির তাদের নাম ফেয়ার প্রাইজ কার্ডে অর্ন্তভুক্ত না করায় গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে ফেয়ার প্রাইজে কার্ড থাকলেও বর্তমানে দ্বীপপুর ইউনিয়নে তাদের নাম বাদ দিয়ে অনলাইনে অন্যান্যদের নাম অর্ন্তভুক্ত করা হচ্ছে। এতে ঐ ইউনিয়নের অসহায় গরিব শতাধিক পরিবার সরকারের এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানায়, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে গেলে তাদের নাম অনলাইনে অর্ন্তভুক্ত করতে গেলে তথ্য সেবা কেন্দ্রের অপারেটর আকতারুজ্জামান রিপন নানান অজুহাত দেখিয়ে তাদের নাম অনলাইনে অর্ন্তভুক্ত না করে তাড়িয়ে দিচ্ছে। তাদের নাম অনলাইনে অর্ন্তভুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এ প্রসঙ্গে লাউবাড়িয়া গ্রামের মৃত-সেকেন্দার আলীর স্ত্রী জরিনা বেগম, মৃত-মুন্তাজ এর স্ত্রী সোহাগ জান বেওয়া ও মাহবুবের স্ত্রী মর্জিনা বেগম বলেন, আমাদের নামে ফেয়ার প্রাইজের কার্ড থাকলেও রহস্য জনক কারনে অনলাইনে অর্ন্তভুক্ত করা হচ্ছেনা। বিত্তশালীদের নামে কার্ড হলেও বাদ পড়ে যাচ্ছেন অসহায়, দরিদ্র সাধারণ জনগণ। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউপি চেয়ারম্যান বিকাশ চন্দ্র বলেন, যাদের নাম অনলাইনে অর্ন্তভুক্ত থেকে বাদ পড়ছে তাদেরকে ৩১ আগষ্ট পরিষদে ডেকে নিয়ে তদন্তের মাধ্যমে তাদের নাম অর্ন্তভুক্ত করা হবে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন