১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ঘোষণা ছাড়াই অটোচালকদের ধর্মঘট, বিপাকে নগরবাসী

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে ঘোষণা ছাড়াই অটোচালকদের ধর্মঘট, বিপাকে নগরবাসী
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আগাম কোন ঘোষণা না দিয়েই অটো ভাড়া বৃদ্ধির দাবিতে আজ রবিবার সকাল থেকেই রাজশাহীর সড়কে ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্টরা। নগরীতে চলাচলের অন্যতম বাহন ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে নগরবাসী। সাপ্তাহিক বন্ধের পর অফিস ও স্কুল গামিরা সকালে রাস্তায় বের হয়ে দেখে গাড়ি নেই।

সরেজমিন ঘুরে দেখা গেছে, যে দুই-একটা অটোরিকশা চলছে, সেগুলোতে ভাড়া চাইছে দুই-তিন গুন। এছাড়া রিকশাগুলোতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। অটোরিকশা মালিক সমিতির দাবি, তারা এর সাথে সম্পৃক্ত নয়। তবে অটো চালকদের হয়ে স্থানীয় একজন কাউন্সিলর উপদেষ্টা হিসেবে কাজ করছেন বলে জানা গেছে।

স্থানীয় রাকিবুলের সাথে কথা বলে জানা যায় যে, তিনি বলেন, সকাল বেলা অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দেখি অটো নাই। পরে জানতে পারি অটো ভাড়া বৃদ্ধির দাবিতে বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে রিকশায় করে অফিস যায় কিন্তু ভাড়া গুণতে হয় দ্বিগুণ। এভাবে হঠাৎ বিপাকে পড়ে যাব ভাবতে পারিনি। দেখা গেছে  সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে একটিও অটোরিকশা চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এক্ষেত্রে স্থানীয় কয়েকজন তারা নগরীতে অন্যান্য নগরীর মত রাজশাহীতেও সিটি বাস চালুর দাবী জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন