১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পদত্যাগের আল্টিমেটাম দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে আইনি নোটিশ

প্রকাশিত: ২২ আগস্ট ২০২২, ১২:১২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
পদত্যাগের আল্টিমেটাম  দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে  আইনি নোটিশ
বিজ্ঞাপন

এফএনএস : ‘বিতর্কিত বক্তব্যের’ জেরে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গতকাল রোববার  সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদ এ নোটিশ প্রেরণ করেন। নোটিশে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আপনি ভারত সরকারকে যে অনুরোধ করেছেন, এটা আপনি করতে পারেন না। কারণ সংবিধানে বলা হয়েছে, জনগণই সকল ক্ষমতার উৎস। আপনি সংবিধানবিরোধী বক্তব্য দিয়েছেন। আপনি মন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। তাই নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে তাকে পদত্যাগ করতে নোটিশে বলা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সঙ্গে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শুক্রবার অনেকের বক্তব্যে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’ অবশ্য পরে গণমাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, তার বক্তব্য বিকৃতভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন