১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে ছিনতাইকালে যুবক আটক

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১:৪৬ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী নগরীতে ছিনতাইকালে যুবক আটক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ছিনতাইকারির নাম রায়হান ইসলাম (২২)। সে রাজশাহী নগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার মৃত রমজান আলীর ছেলে। পুলিশ জানায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল মঠপুকুরের তারিকুল ইসলাম শুক্রবার রাতে শ্বশুর বাড়ি মোহনপুর হতে মোটরসাইকেলে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ৯ টায় শাহমখদুম থানার ভুগরইল মোড়ে পৌঁছালে দুইজন ছিনতাইকারী একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তার স্ত্রীর হাতে থাকা ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই এলাকায় ডিউটিরত শাহমখদুম থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আসামি রায়হান ইসলামকে আটক করে। তবে তার সহযোগী কৌশলে পালিয়ে যায়। এসময় আসামির কাছ থেকে ছিনতাইকৃত ভ্যানাটি ব্যাগটি উদ্ধার করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন