১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিমানবন্দরে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে দৈনিক আমাদের রাজশাহী’র শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ৯:৫৩ অপরাহ্ণ | বিভাগ: lead
বিমানবন্দরে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে দৈনিক আমাদের রাজশাহী’র শুভেচ্ছা বিনিময়
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : শুক্রবার(১২ আগস্ট) বিকেলে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, এম.পি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেন। সাক্ষাৎকালে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর হাতে পত্রিকার একটি কপি তুলে দেন। উক্ত সময় ভিআইপি লাউঞ্জে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন,পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য ডা. মুনসুর, সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামীলীগের জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

ভিআইপি লাউঞ্জে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত অন্যান্যদের সাথে দেশের বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলাপচারিতায় মিলিত হন। উক্ত আলাপচারিতায় মন্ত্রী ড. হাছান মাহ্মুদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু কৃতিত্বের কথাও সকলের সামনে তুলে ধরেন। রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকার বিষয়বস্তুও উক্ত আলাপচারিতায় উঠে আসে। মন্ত্রীর হাতে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকা তুলে দেওয়াতে পত্রিকার সম্পাদক ও প্রকাশক আফজাল হোসেনকে মন্ত্রী মহোদয় ধন্যবাদ দেন। এসময় পত্রিকার সম্পাদকের সাথে আরো উপস্থিত ছিলেন স্টাফ রিপোর্টার শাহানুর রহমান রানা, স্টাফ রিপোর্টার সোহাগ হোসেন, ফটো সাংবাদিক শামীউল ইসলাম শামীম, পবা উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী, কম্পিউটার অপারেটর আহমাদুল্লাহ প্রমূখ।


উল্লেখ্য, শোকাবহ আগস্ট মাসের স্মরণে দিনের প্রথমমার্ধে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জননেতা ড. হাছান মাহমুদ। এরপর তিনি রাজশাহী সার্কিট হাউজে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। দলীয় কর্মকান্ডের অংশ হিসেবে গতকাল দুপুরে তিনি পুঠিয়া উপজেলাতেও ভ্রমন করেন। দলীয় সকল কর্মকান্ড শেষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ও রানওয়ের পাশে সকলের সাথে ফটোশেসন করেন। মন্ত্রী সন্ধ্যা ৬:৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন