১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পদোন্নতি পাচ্ছেন মাধ্যমিকের সাত সহস্রাধিক শিক্ষক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১, ৯:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: lead, শিক্ষানগর
পদোন্নতি পাচ্ছেন মাধ্যমিকের সাত সহস্রাধিক শিক্ষক
বিজ্ঞাপন

এফএনএস : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ৫০ শতাংশ সহকারী শিক্ষককে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাত হাজার ২৮৭ জন শিক্ষকের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে।

এর আগে গত বছর ৩০ নভেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই তালিকায় ছিল ছয় হাজার ১৫৫ জন সহাকারী শিক্ষকেরর নাম। দীর্ঘদিন ধরে আটকে থাকার পর ২০১৮ সালের নতুন নিয়োগ বিধিমালা অনুসারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ সহকারী শিক্ষককে পদোন্নতি দেওয়া কথা বলা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন