১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

নিরাপদে থাকতে চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে : ডা. মোদাচ্ছের

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২, ১০:৩৩ অপরাহ্ণ | বিভাগ: lead
নিরাপদে থাকতে চাইলে নৌকার বিজয় ঘটাতে হবে : ডা. মোদাচ্ছের
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার ভবানীগঞ্জ নিউ মার্কেট মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। সভাপতির বক্তব্য তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি এলাকায় স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই সম্ভব হয়েছে। শেখ হাসিনা সর্বদা দেশের জনগণের চিন্তা করেন। জনগণ সুস্থ থাকলেই দেশের উন্নয়ন সম্ভব। অসুস্থ জাতি নিয়ে দেশের উন্নয়ন করা যায় না। জনগণ নিরাপদে থাকতে চাইলে আগামী নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সর্বস্তরের জনগণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছে। বাগমারায় প্রায় ৪ লক্ষাধিক লোকের বসবাস। সেটা চিন্তা করেই এখানে নতুন করে আরো ১০টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে বলে তিনি জানান।

সেই সাথে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ডেলিভারি বিভাগ চালু করা হবে। সেই সাথে ক্লিনিকের অবকাঠামোগত পরিবর্তন করা হবে। এতে করে প্রত্যন্ত এলাকার সাধারণ জনগণের পাশাপাশি সর্বস্তরের লোকজন গর্ভবতী মায়ের সন্তান প্রসব করাতে পারবেন। কমিউনিটি ক্লিনিক চালু হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি প্রত্যন্ত এলাকার জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত হয়েছে। এই ধারাবাহিকতা বজার রাখার কোন বিকল্প নেই। অনুষ্ঠানের প্রধান অতিথি বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, দেশের প্রতিটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিএনপির শাসনামলে বাগমারা ছিল রক্তাক্ত জনপদ। সেই অবস্থা থেকে আজ বাগমারা উন্নয়নের শিখরে অবস্থান করছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রত্যন্ত এলাকার চিকিৎসাসেবা নিশ্চিত করতে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। সরকারের স্বাস্থ্যসেবাকে আরো গতিশীল করতে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জাতীয় সমন্বয়ক শাহানা পারভীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি এখলাসুর রহমান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, কৃষকলীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু প্রমুখ। অনুষ্ঠানে ১০টি ইউনিয়নের ২৪টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, কমিউনিটি ক্লিনিকের সুবিধাভোগীরা সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে, রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ও কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের জাতীয় সমন্বয়ক শাহানা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মমতাজ আক্তার বেবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন