রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি নিতে নির্দেশনা আসছে

Paris
Update : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১

এফএনএস : শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে পরিচ্ছন্নতার কাজ শেষ করতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা ক্লাস করবে। দু-একদিনের মধ্যে এ-সংক্রান্ত সার্বিক নির্দেশনা প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকবিদ্যালয়ে পাঠানো হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত নির্দেশনা পাঠাবে শিক্ষাপ্রতিষ্ঠানে। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি বেঞ্চে শিক্ষার্থী বসার নির্দেশনা দেওয়া হবে। পুরো ক্লাসরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারে এমন ব্যবস্থা রাখার নির্দেশনা থাকবে। প্রাথমিকভাবে চতুর্থ ও পঞ্চম এবং দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম। বৈঠকের একটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ নিয়ে শিক্ষামন্ত্রী স্কুল পুনরায় চালুর তারিখ ঘোষণা করবেন শিগগিরই। প্রসঙ্গত, গত বছর ৮ মার্চ বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হলে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris