তথ্য মন্ত্রী রাজশাহী আসছেন আজ
তথ্য বিবরণী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাজশাহী আসবেন। বিকাল সোয়া ছয়’টায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। ১২ আগস্ট শুক্রবার সকাল দশ’টায় মন্ত্রী মোহনপুর সরকারি হাইস্কুল প্রাঙ্গণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ দিন সন্ধ্যা পৌঁনে সাত’টায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
