১৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলসেতু সাইট প্রধান প্রকৌশলী নিহত

প্রকাশিত: ৭ আগস্ট ২০২২, ১০:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলসেতু সাইট প্রধান প্রকৌশলী নিহত
বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ওটিজি কোম্পানির সাইট চিফ ইঞ্জিনিয়ার শাহ আবদুল মঈন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেল স্টেশন সংলগ্ন গোল চত্বর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত চিফ ইঞ্জিনিয়ার শাহ আবদুল মঈন নরসিংদী জেলা শহরের বাসিন্দা। পুলিশ জানায়, প্রকৌশলী শাহ আবদুল মঈন গতকাল শনিবার সকালে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মহাসড়ক দিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর অফিসে যাচ্ছিলেন। বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে গোলচত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম। তিনি জানান, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন