১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পূর্ব ঘোষণা ছাড়াই বগুড়ায় বিভিন্ন রুটে বাস চলা বন্ধ

প্রকাশিত: ৬ আগস্ট ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ | বিভাগ: lead
পূর্ব ঘোষণা ছাড়াই বগুড়ায় বিভিন্ন রুটে বাস চলা বন্ধ
বিজ্ঞাপন

পূর্ব ঘোষণা ছাড়াই বগুড়া থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের তেলচালিত বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল শনিবার সকাল থেকেই বাস চলাচল বন্ধ ছিল। বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর, নগরবাড়ীসহ রাজধানী ঢাকার উদ্দেশ্যে কোনো বাস বগুড়া থেকে ছেড়ে যায়নি। তবে সিরাজগঞ্জ ও ময়মনসিংহ জেলার আভ্যন্তরীণ রুটে গ্যাসে চালিত বাস চলাচল করছে। পরিবহন শ্রমিক ও সংশ্লিষ্টদের দাবি, জ¦ালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লোকসানের কারণে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। নতুন করে ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। বগুড়া ও নগরবাড়ী রুটের বাস চালক নাসির জানান, আগে যেখানে জ¦ালানি লাগতো পাঁচ হাজার টাজার এখন লাগবে ৯ হাজার। বাড়তি চার হাজার টাকা পাবো কই। এজন্য গাড়ি চালানো বন্ধ রেখেছি। বগুড়া-ঢাকা রুটের ইউনাইটেড পরিবহনের বাস চালক জিয়াউর রহমান বলেন, বাস ভাড়া না বাড়ানো পর্যন্ত গাড়ি চালাবো না। নিজের পকেট থেকে টাকা ঢেলে কেউ ব্যবসা করবে না। বগুড়া-সিরাজগঞ্জ রুটের চেইন মাস্টার নিহাজুল ইসলাম জানান, সকাল থেকে আমার রুটে মাত্র একটি বাস ছেড়েছে। তবে সেটিও গ্যাসের। তেলের কোন গাড়ি চলাচল করছে না। অন্যরুটেও একই অবস্থা।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন