সর্বশেষ সংবাদ

কাটাখালী মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ-এর ১৪৪ দিনে পবিত্র কুরআন হিফজ

Paris
Update : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাত্র ১৪৪ দিনে পূর্নাঙ্গ কুরআন হিফজ করেছে আব্দুল্লাহ বিন আহসান (১২)। সে রাজশাহীর কাটাখালির জামিয়া উসমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। এ ব্যাপারে মাদ্রাসার শিক্ষক মাওলানা হোসাইন আহমদ আজমী জানান, আব্দুল্লার ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় এ সাফল্য এসেছে। মহান আল্লাহ মাত্র ১৪৪ দিনে তাকে সম্পূর্ণ কুরআন মুখস্থ করার তৌফিক দান করেছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, নওগাঁ জেলার সাপাহার এলাকার আহসান হাবিব ও শামিমা খাতুনের তিন সন্তানের মধ্যে ০৩ নম্বর সন্তান। তাদের স্বপ্ন ছিল ছেলেকে হাফেজ বানাবেন। ছেলেকে রাজশাহীর কাটাখালী এলাকার জামিয়া উসমানিয়া মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি করান। এরপর আব্দুল্লাহ মাত্র ১৪৪ দিনে পবিত্র কুরআন শরীফ মুখস্থ করেন।

এছাড়া আরোও জানা যায় যে, সর্বশেষ ১দিনে ১ পারা সবক প্রদান করার মাধ্যমে ছাত্র আব্দুল্লাহ তার হিফজ সম্পন্ন করেছে। উল্লেখ্য যে, জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ কাটাখালি রাজশাহী জেলায় সর্ববৃহৎ কওমী শিক্ষা প্রতিষ্ঠান। নুরানী মক্তব, হিফজসহ কিতাব বিভাগ রয়েছে এই প্রতিষ্ঠানে। বর্তমানে প্রতিষ্ঠানটির মহা-পরিচালক হিসেবে রয়েছেন, মাওলানা জামাল উদ্দীন মাহমুদ সন্দ্বিপী।


আরোও অন্যান্য খবর
Paris