সর্বশেষ সংবাদ

রুয়েটে ভিসি’র দায়িত্ব পেলেন ড. সাজ্জাদ হোসেন

Paris
Update : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি’র শূন্য পদে অধ্যাপক ড. মোঃ সাজ্জদ হোসেন’কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাময়িকভাবে ভিসির দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (৩ আগষ্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ভাইস চ্যান্সেলরের পদ শূন্য হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত রুয়েট এর জ্যেষ্ঠতম অধ্যাপক ও ডিন, ড. মোঃ সাজ্জাদ হোসেন (গ্রেড-১), অ্যাপলাইড সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদ-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কর্মকান্ড পরিচালনার মর্মে সাময়িকভাবে ডিনের দায়িত্বের অতিরিক্ত ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।


আরোও অন্যান্য খবর
Paris