১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টিসিবির পণ্য নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২, ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
টিসিবির পণ্য নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী
বিজ্ঞাপন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিতে কোনো ধরনের অনিয়ম ও কারসাজি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপ মুনশি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। -এফএনএস

এসময় বাণিজ্যমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকিমূল্যে এক কোটি পরিবারকে টিসিবির পণ্য দেওয়া হবে। কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।p;.

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন