১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সৌদি আরবে আরেক বাংলাদেশি হাজির মৃত্যু

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ২:০৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
সৌদি আরবে আরেক বাংলাদেশি হাজির মৃত্যু
বিজ্ঞাপন

হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ গত বুধবার নওগাঁ জেলার মো. নাজিম উদ্দীন (৬২) জেদ্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর- ঊঊ০৭৪৯৫৩৮। গতকাল শুক্রবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে এ নিয়ে মোট মারা গেছেন ২৪ জন বাংলাদেশি হজযাত্রী ও হাজি। এরমধ্যে পুরুষ ১৭ ও মহিলা ৭ জন। মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় ২ জন মারা যান। অন্যদিকে গত বৃহস্পতিবার পর্যন্ত হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৫ হাজার ৩৮৯ জন হাজি। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। -এফএনএস

 

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়। এ পর্যন্ত মোট ৯০টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫০টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৪২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট। আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সরকারি ব্যবস্থাপনায় শেষ পর্যায়ে আগত সকল হাজিরা এখন মদিনায় অবস্থান করছেন। তারা মদিনায় রসূল (স.) এর রওজা মোবারক জিয়ারত, রিয়াজুল জান্নাতে নামাজ আদায়, মদিনায় ৮ দিন অবস্থান এবং মসজিদে নববীতে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে দিন অতিবাহিত করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন