আবার ডি-৮ চেয়ারের দায়িত্বে বাংলাদেশ
৮টি উন্নয়নশীল মুসলিম দেশের জোট ডি-৮ চেয়ারের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বাংলাদেশ আবারও এক বছরের জন্য ডি-৮ চেয়ারের দায়িত্ব পায়। ঢাকায় ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের জানান, আমাদের একটি সুখবর আছে। বাংলাদেশ আবারও এক বছরের জন্য ডি-৮ এর চেয়ারের দায়িত্ব পেয়েছে। তিনি বলেন, আগামী এক বছর ডি-৮ চেয়ারের দায়িত্ব নেওয়ার কথা ছিল মিশরের। তবে মিশর এবার কপ-২৭ এর দায়িত্বে রয়েছে। তারা সেটা নিয়ে ব্যস্ত। -এফএনএস
এজন্য মিশর ও সকল সদস্য দেশের অনুরোধে আমরা আবার চেয়ারের দায়িত্ব পেয়েছি। ড. মোমেন আরও বলেন, আজারবাইজান ডি-৮ এর সদস্য পদের জন্য আবেদন করেছে। তবে তাদের সদস্যদের পদ দেওয়ার জন্য কেউ আপত্তি তোলেনি। আজারবাইজানের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ডি-৮ এর সদস্য দেশ ৮টি। দেশগুলো হলোÑবাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, নাইজেরিয়া ও মালয়েশিয়া। গতকাল বুধবার ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন।
