১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগর বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচী সমূহের মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯ টায় দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ, সকাল ১০টায় দলীয় কার্যালয়ে পায়রা ও বেলুন উড্ডয়ন, সকাল ১০.২৯ মিনিটে দলীয় কার্যালয়ে এক মিনিট নিরবতা পালন, সকাল ১০.৩০ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কর্তন। বেলা ১২.৩০টায় বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচি সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি আশীষ তরু দে সরকার অর্পণ এবং সাধারণ সম্পাদক জেডু সরকার সহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

বাগমারা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমল্পেক্সে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সালেহা ইমারত মিলনায়তনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সান্টুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতিক বাসার সবুজ, ডাবলু সরকার, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিরুজ্জামান মিলন, বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফরেজ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল আলম শিশির, এনামুল, কফিল উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহাগ, সিয়াম আবির সহ দলীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তানোর
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বাঙালী জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বুধবার তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটের সঞ্চালনায় ও আহবায়ক শামসুল ইসলামের সভাপতিত্বে গোল্লাপাড়া বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক আমির হোসেন আমিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, তানোর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, পৌর যুবলীগের যুগ্ম-সম্পাদক পঙ্কজ হালদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক আকতার হোসেন ও শাহাবুদ্দিন প্রমুখ। এদিকে এর আগে প্রধানমন্ত্রীকে কুটুক্তি করার প্রতিবাদে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাদের কুশপুত্তলিকা দাহ্ এবং তাকে গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল তানোর পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা মোড়ে প্রতিবাদ সভার মধ্যদিয়ে সম্পন্ন হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন