১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে ইতালির যুবক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ৯:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে ইতালির যুবক
বিজ্ঞাপন

প্রেমের টানে ইতালি থেকে ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করেছেন ইটালিয়ান যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা। গত সোমবার রাতে সনাতন ধর্মের রীতি অনুসারে তিনি বিয়ে করেন। কনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাস। উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরীব মানুষ। ইতালি নাগরিক আমার বাড়িতে এসেছেন। -এফএনএস

 

প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান করেছি। কনে রত্না রানী দাস বলেন, আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশীর্বাদ করবেন। স্থানীয় কানু রায় বলেন, বিযেতে আমরা অনেক আনন্দ করেছি। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা গ্রামে এই প্রথম। বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল ইসলাম ডন বলেন, ইটালিয়ান নাগরিক এসে বিয়ে করেছেন। আমরা শোনা মাত্রই সেখানে সার্বিক নিরাপত্তা দিয়েছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন