শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

পদ্মা সেতু পরিদর্শনে ভ্রমণতরী

Paris
Update : শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

এফএনএস : নৌ-ভ্রমণের মাধ্যমে পদ্মা সেতু পরিদর্শনের লক্ষ্যে চালু হয়েছে পদ্মা ক্রুজ নামের ভ্রমণতরী। গতকাল বৃহস্পতিবার দুপুরের এ ভ্রমণতরীর উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ভ্রমণতরীটির উদ্যোক্তা ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিক। এ সময় প্রতিমন্ত্রী বলেন, আগামীতে পদ্মা সেতুর দুই পাড়ে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে। প্রাইভেট প্রতিষ্ঠান এ খাতে বিনিয়োগ করবে। ইতোমধ্যে সে কাজ শুরু হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক হাজেরা খাতুন, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিকের চেয়ারম্যান মহিউদ্দির হেলাল ও ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন। প্রতিদিন সকাল ও দুপুরে শিমুলিয়াঘাট থেকে ৮০ জন পর্যটক নিয়ে ভ্রমণতরীটি যাত্রা শুরু করবে। ভ্রমণে জনপ্রতি খরচ হবে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা।


আরোও অন্যান্য খবর
Paris