২৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
ফুটপাত দখলমুক্তর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুর্নবাসনের উদ্যোগ রাসিকেরভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি২৬ অক্টোবর ঘূর্ণিঝড়ের শঙ্কা, বরেন্দ্র অঞ্চলে কৃষকদের পাকাধান কাটার জরুরি আহ্বানচাঁদাবাজদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার ব্যবস্থা হচ্ছে : আইজিপিবাংলার জাতীয় খেলা হা-ডুডুকে আরও জনপ্রিয় করে তোলা হবে : এমপি মিলনপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকপ্রধানমন্ত্রীর জাপান সফরে স্বাক্ষরিত হতে পারে কয়েকটি সমঝোতা স্মারকলোকসান-সঙ্কটের অজুহাতে বেসরকারি ব্যবস্থায় দেয়া হচ্ছে আরো অর্ধডজন ট্রেন

সঞ্চয়পত্রে ৫ লাখের বেশি বিনিয়োগে আয়কর রিটার্ন বাধ্যতামূলক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থনীতি
সঞ্চয়পত্রে ৫ লাখের বেশি বিনিয়োগে আয়কর রিটার্ন বাধ্যতামূলক
বিজ্ঞাপন

সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে হলে এখন থেকে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণাদি দেখাতে হবে। একই সঙ্গে ডাকঘর সঞ্চয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেও রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে। -এফএনএস

 

কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন, ২০২২ এর ৪৮ ধারা যথাযথ পরিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনামতে, পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ অথবা ডাকঘর সঞ্চয় হিসাব (অ্যাকাউন্ট) খুলতে তার সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। আবার ব্যাংক হিসাবে ক্রেডিট ব্যালেন্স ১০ লাখ টাকা অতিক্রম করলে রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে ব্যাংকে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন