১৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:১০ পূর্বাহ্ণ | বিভাগ: lead
দেশে করোনায় আরো ৫ জনের মৃত্যু, শনাক্ত ৫৪৮
বিজ্ঞাপন

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে পৌঁছেছে ২৯ হাজার ২৭১ জনে। ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। এসময়ে ভাইরাসটিতে নতুন শনাক্ত হয়েছেন ৫৪৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৭ জন। -এফএনএস

 

এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৭ হাজার ২৪০ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি বিভিন্ন ল্যাবে ৬ হাজার ৯৩৯টি নমুনা সংগ্রহ ও ৬ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন