স্বামী পরিত্যক্তা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ!
বাগেরহাটে স্বামী পরিত্যক্তা এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী বলেন, রাত ১২টার পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হই। এ সময় গ্রামের সাইফুল ইসলাম (২৫), রাব্বি হাওলাদার (২২), জাহিদুল হাওলাদার (৩৫), সজীব হাওলাদার (২৫) ও রিয়াজ হাওলাদার (২৩) জাপটে ধরে বাড়ির পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। -এফএনএস
তিনি আরও বলেন, সাইফুল ইসলামসহ অন্যরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা এলাকায় নানা অপরাধে জড়িত। বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার ওই নারীর ডাক্তারি পরীক্ষা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
